তবু ভালোবাসা
ভালোবাসা শেষমেশ জিতে যায়। মিথ্যে,ঘৃণা আর অবহেলার পর, ভালোবাসা ঠিক জিতে যায়। কাঁধের উপর লক্ষ দেনা, ভেবেছিল সে ভালোবাসা। মাথার উপর বটের ছায়া, ভয়ের বাঁধন ভালোবাসা। মায়ের কাছে স্নেহের পরশ, চিরকাল থেকে যাক কোলে, আমার 'দুধে-ভাতে' ভালোবাসা। কেউ কি ভালোবেসেছিল? ঔরসজাত সন্তান যদি না হতো, প্রথম যৌবনের খিদে যদি না হতো, আপদমস্তক বিক্রি যদি না হতো; তবু,ভালোবাসা ঠিক শেষমেশ জিতে যায়। ভয়ের পর,আঘাতের পর,অবহেলার পর দাঁড়িয়ে আছেন তিনি। আমার মুর্শিদ ধন, আমার প্রাণের মানুষ যে, "আমার কোল জোড়াবে সে"। ১৮ই মার্চ,২০২৬