সস্তা
একটা সস্তা শরীর শুয়ে ছিল আমার পাশে।
এতটাই সস্তা,যার জমানো কাগজের বান্ডিল ছাড়া আর কিছু নেই।
তার পাশে আমি শুতাম।
কখনও তার উপরে,সেও আমার উপরে কখুনো।
জমা চর্বির পিন্ড ছাড়া শরীরেও আর কিছু ছিলো না তেমন।
না দীপ্তি,না প্রজ্ঞা,না বোধ।
মেদ যাতে ঝড়ে পরে,তার জন্য খুব কসরত চালাতো সে প্রতিদিন।
লালা ঝড়িয়ে সে ছুঁটতো সিঁড়ি দিয়ে উপরে।
বাড়িটা অনেক উঁচু,
সেই উঁচুতে উঠটে হবে।
যেখানে পৌছে ক্ষমতা আসে প্রবল,
মনুষ্যত্ব পিঁপড়ের মত পিষে যায়।
যেখানে অঙ্গীকার নিছক লটারির না মেলা কয়েকটা সংখ্যা।
সেই সজ্জায় শুতো আমার হতদরীদ্র প্রেম।
নিজেকে বেচে একটা সস্তার শরীর কে পাশে নিয়ে শুতো আমার সস্তার শিড়দাঁড়া।

জানুয়ারি,২০২৬
Comments
Post a Comment