কান্নার রঙ

রাগ আসলে বেদনার গাড় রং।

বেদনা যে সবার,
কাঁদতে পারে আর কজন।

আমার বন্ধুদের কথা মনে পড়ে,
স্কুল বাড়ির লম্বা গারদের মত জানলাগুলোর পর চেয়ে থাকতাম আমি,
গোপন রাখতাম আমার খামাজ,ইমন,মল্লার।

কয়েক বছর ভেজার পর মৌ-য়ের সাথে আমার পরিচয়।
মৌ কে বলতাম সঙ্গীতের কথা,
তবে আমার বলার মধ্যে রাগ খুঁজে পেত সে।অথবা দম্ভ।
রাগ আসলে বেদনার গাড় দম্ভ।

তারপর এক বর্ষা শেষে ভয় পেলাম খুব,সন্ধ্যায় বালিগোলার সামনে হাত ধরল পিউ।

পিউ কে বলেছিলাম,
সঙ্গীত আমার প্রথম ভালোবাসা,প্রথমই থাকবে।
তবে আমার বলার মধ্যে স্বার্থ খুঁজে পেত সে।অথবা ফন্দী।

রাগ আসলে বেদনা কে বেঁধে রাখার গাড় ফন্দী।

গোপনে ত্যাগ করল,অন্য হাত সঙ্গপনে,
একলা জন্ম সবার,মরব একলা রয়ে।
যে কথা রাগ দেখাত,ঝড়ছে কান্না হয়ে।।

জানুয়ারী,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

যা কিছু কথায় বলা যায় না