আমরা তুফান

আকাশের মাঝে উড়ব আমরা,
আর ধরি জল না ছুঁই পানি।

শহীদ মিনারের নিষিদ্ধতা ভেঙে,
আমরা মিলব।
ময়দান সাজবে বিসমিল্লার সানাইয়ে।
প্রতিটা শিশির যেন জীবন্ত।
হাওয়া যেন,
মহাসমুদ্রের ঢেউ-এর মত আছড়ে পরে আমাদের নিতম্বে,চিবুকে,প্রতিটা ঘামের কণায়।

তারপর,
সে পাখি উড়ে যাবে একদিন।

আমরাও ফিরে এসে বসব যে যার চেয়ারে।
বাড়বে দূরত্ব ধীরে ধীরে।
এক ফুট,
পাঁচ মিনিট,
৬ মাস...

তুমি শোকাবে চুল উঠোন ধোয়া রোদ্দুরে।
আর,
আমি বাসের জানলার ধার খুঁজে নেব,ভীড়ের মাঝে দম নিতে;

একটা নিভে যাওয়া প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন অন্তর্যামী।

শুধু,
কেউ একটা ঘুম পাড়ানি গান গেয়ে যাও।


মার্চ,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না