একটা সস্তা শরীর শুয়ে ছিল আমার পাশে। এতটাই সস্তা,যার জমানো কাগজের বান্ডিল ছাড়া আর কিছু নেই। তার পাশে আমি শুতাম। কখনও তার উপরে,সেও আমার উপরে কখুনো। জমা চর্বির পিন্ড ছাড়া শরীরেও আর কিছু ছিলো না তেমন। না দীপ্তি,না প্রজ্ঞা,না বোধ। মেদ যাতে ঝড়ে পরে,তার জন্য খুব কসরত চালাতো সে প্রতিদিন। লালা ঝড়িয়ে সে ছুঁটতো সিঁড়ি দিয়ে উপরে। বাড়িটা অনেক উঁচু, সেই উঁচুতে উঠটে হবে। যেখানে পৌছে ক্ষমতা আসে প্রবল, মনুষ্যত্ব পিঁপড়ের মত পিষে যায়। যেখানে অঙ্গীকার নিছক লটারির না মেলা কয়েকটা সংখ্যা। সেই সজ্জায় শুতো আমার হতদরীদ্র প্রেম। নিজেকে বেচে একটা সস্তার শরীর কে পাশে নিয়ে শুতো আমার সস্তার শিড়দাঁড়া। জানুয়ারি,২০২৬
রাগ আসলে বেদনার গাড় রং। বেদনা যে সবার, কাঁদতে পারে আর কজন। আমার বন্ধুদের কথা মনে পড়ে, স্কুল বাড়ির লম্বা গারদের মত জানলাগুলোর পর চেয়ে থাকতাম আমি, গোপন রাখতাম আমার খামাজ,ইমন,মল্লার। কয়েক বছর ভেজার পর মৌ-য়ের সাথে আমার পরিচয়। মৌ কে বলতাম সঙ্গীতের কথা, তবে আমার বলার মধ্যে রাগ খুঁজে পেত সে।অথবা দম্ভ। রাগ আসলে বেদনার গাড় দম্ভ। তারপর এক বর্ষা শেষে ভয় পেলাম খুব,সন্ধ্যায় বালিগোলার সামনে হাত ধরল পিউ। পিউ কে বলেছিলাম, সঙ্গীত আমার প্রথম ভালোবাসা,প্রথমই থাকবে। তবে আমার বলার মধ্যে স্বার্থ খুঁজে পেত সে।অথবা ফন্দী। রাগ আসলে বেদনা কে বেঁধে রাখার গাড় ফন্দী। গোপনে ত্যাগ করল,অন্য হাত সঙ্গপনে, একলা জন্ম সবার,মরব একলা রয়ে। যে কথা রাগ দেখাত,ঝড়ছে কান্না হয়ে।। জানুয়ারী,২০২৬
কবিতায় লিখি যা,তা কথায় বলা যায় না। লিখি,মিথ্যা মিথ্যা। লিখি সাদা কালোর জন্য। কেটে নেওয়া ধানের পড়ে থাকা স্মৃতি, ছোট ছোট পোকা আর সূর্যের জন্য। ঢেউ এসে পৌছে দেয় কত খাঁচা, কত কারুকাজ, জীবনের স্রোত ফুটিয়েছে আলো আর অন্ধকার,সূক্ষ হাতে। আমি লিখি না তাদের জন্য। লিখি না তোমাদের জন্য। লিখি,আমার বুকের বন্দর ছুঁয়ে যাওয়া সব ঢেউয়ের জন্য। সব নৌকার নাবিকদের জন্য যারা তোমাদের খবর দেয়। খাঁচার আগের কথা, ওরনার ছিঁড়ে যাওয়ার কথা, শব্দ খুঁজে না পাওয়া ছেলেটার চুপ থাকার কথা, বিশ্বাস করার কথা, মেঘের পিছনে স্মৃতির ভিড়ের কথা, টেরাকোটার জীবনের কথা। একদিন মিছিলে হেঁটেছিলাম তোমাদের জন্য,বলেছিলাম 'লাল সেলাম' একদিন তোমার জন্য পিঠ পেতে নিয়েছিলাম, একদিন চিৎকার করে বলেছিলাম,'অভিনয় না সত্য চাই', একদিন কারুর জন্য ইমনে বেঁধেছিলাম সুর, কারুর সামনে নগ্ন হয়েছিলাম,যে নগ্নতায় এপার ওপার দেখা যায়। আজ আমার অকেজো মস্তিষ্কে এত জোড় কই। আমি কবিতায় যা লিখি,তা কথায় বলা যায় না। তোমাদের বলি, বলি অকারণ,মিছি মিছি,আবার কখনও অদম্য ইচ্ছায়। তবে; একটা শব্দও লিখি না তোমাদের জন্য। আমার মায়ের জন্য লিখতে ইচ্ছা...
Comments
Post a Comment