স্বপ্নের মত

মৃত্যু মিছিল চলছে,
তুমি নেই।

মৃত্যু বাঁক নিলো উঠোন থেকে,
তুমি আঁকলে হাসির মুখোস।

জীবন ছিল,
একটা দুপুরের রোদে,
কাক গায়ে গা ঘসে,
বেড়ালের হঠাৎ আসা আল্হাদে,জীবন ছিল।

এক রকম স্বপ্নের মত,
তবু ছিল।

মে,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না