সূর্যমুখী

আমি অনেক ফুল প্রেমী দেখেছি।

প্রতিদিন হাজারো লোকের পেটে লাথি মেরে,ফুলের বোকে কিনে ঘরে ফেরে সে;
প্রেমের জন্য।

অন্যের শ্বাস রোধ করে,ঘর সাজায় বাহারি গাছে;
প্রেমের জন্য।
.
.
.
আমি এমন প্রেমের আসল রুপ দেখেছি;

যে অন্য কে টুকরো করে কেটে,
তার কবরে ফোটাচ্ছে সূর্যমুখী।


জানুয়ারি,২০২৫

Comments