স্বপ্নহীন ফেরিওয়ালা

প্রতিদিন গলি দিয়ে যায় পুরনো কেনা বেচা মানুষ।

গলায় সুর করে বলে,
কাগজ,ভাঙা লোহা,শিশি,বোতল
আরো কত কি।

পুরনো স্মৃতি,ভরসা,প্রেম কিনবে কি না,
জিজ্ঞ্যেস করেছিলাম একদিন।

মুখে ব্যাজার নিয়ে বলেছিল,
বস্তায় আছে তার স্বপ্ন,সংসার,ছেলে মেয়ের মুখের হাসি,মায়ের চোখের জল
আর,
তার জন্য দেশের বাড়িতে অপেক্ষা করা বসন্ত।

'কিছু বেচবেন কি?'

আমি ও পথে পথে ঘুরি,বেচতে;
সমস্ত কিছু বেচে দিতে।
আমার নেই বস্তা,লুঙ্গি,গলার টান।
কেবল গলি থেকে গলি,আরো গলি।

নিছক এমনি রয়ে গেলাম।
স্বপ্নহীন ফেরিওয়ালা।

অক্টোবর,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না