তারা'দের ক্ষুধা

এই যে অকারণ রাস্তায় ঘোরা।
এর কি যে লক্ষ্য।

সেই কবে থেকে হেঁটে চলেছি।
ঘাটে ঘাটে ধাক্কা খাওয়া,
আর বয়ে চলা।

পিছনে ছেড়ে এসেছি,
আমার নীল শার্ট,পুরোনো খাতা,দূর্গা পূজোয় মৌ-এর বলা মিথ্যা,তোমার দেখানো দিস্তা দিস্তা মন গড়া স্বপ্ন,

আর মানুষের তিরস্কার।
.
.
.
একেবারে যে পাইনি কিছু,তা নয়।
ভালো যে বাসে নি কেউ,তা নয়।

শুধু,
এই আস্ত নক্ষত্রের খিদে মেটে না তোমায় না পেলে।


জানুয়ারি,২০২৫


Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না