হারানো ঐশ্বর্যের খোঁজে

যন্রনা,প্রসব করছে আমার মা।

এক সুরের মূর্ছনার যন্রনা।
এক আদিম সত্য সন্ধানী যন্রনা।
একলা ঘরে তৃষ্ণা মেটানো নগ্ন যন্রনা।

দশ মাস ধরে তাকে কেন বইলে?
.
.
.
এ পৃথিবীর সমস্ত সুখ থাক তোমার।

আর,
আমি যন্রনা হয়ে ফিরে ফিরে আসব।
যাতে সুখের কাছে তুমি আগল খুলতে পারো।

তোমার ভেসে আসা চুলের গন্ধ,
হবে আমার ডাল ভাত,রুটি অথবা বিলাসিতা।

আবার,
বার বার জন্মাব আমি।
কষ্ট দেব,আমাকে গর্ভে নেওয়া সকল মায়েদের।
.
.
আমি যুগে যুগে;
জন্ম নেব,আমার হারানো ঐশ্বর্যের খোঁজে।


মে,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না