খুকু

খেলনা বাটি খেলে খুকু।
আজ 'দীপ' জামাই,কি কাল 'শুভো'।
কখুনো অফিস অফিস আবার কখুনো চপ-ওয়ালা,
স্বপ্নময় পর্দার রোমান্স।

খুকু আজ সাজে গিন্নী,কাল মা;
বছর কুড়ি পরও খুকু,
খেলনা বাটি,ছাড়ল না।

জানুয়ারী,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না