আমার আমির

অক্টোবারে শরৎ-এর মাঝেও,
ফ্যাকাসে হয়ে ওঠা ওই আকাশটা আর নেই।

আকাশটা বর্ননা করলে;
যেন অনেকটা গ্রে-স্কেলে তোলা,মান রে-এর কোনো ফোটোগ্রাফ।

তুলোর মত মেঘ থেকেও ঝড়ছিল সে দিন প্রবল বৃষ্টি।
হাত দিয়ে,কপাল দিয়ে,পিঠ দিয়ে;
প্রতিটা দিন,গড়িয়ে পড়েছে সেই বৃষ্টির জল।

স্বাদে,গন্ধে যেন কাঁচা রক্তের অনুভব।
.
.
.
.
সেই আকাশটা আর নেই।
আজ আমার আকাশ,আমির খানের রাগেশ্রীর হাতে।


মার্চ,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না