একলা ভালো আছি

একলা ভালো আছি।

তোমার সাহায্যের পোড়া ছাইয়ে শুয়ে আছি আজ।
পাশ দিয়ে বেড়ে চলেছে উঁচু সব অট্টালিকা।
কত দম্ভ।
এক নিমেষে পায়ের তলায় পিষে দেবে এমন তার তেজ।

তবু,একলা ভালো আছি।

ভোরের ললিতে আমি ভালো আছি।
পাকস্থলীর চিৎকারে ব্যাথা আছে,কিন্তু শূন্যতা নেই।
নেই অসত্যের মুখোশ,নেই ধিক্কার।

আমার ব্যাথার মাঝে ফুটছে ভালোবাসার ফুল।
তাই জেনো,
একলা ভালো আছি।

জানুয়ারি,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না