মায়ার খিদে

এখুনো মনে টান টান মায়া।
এখুনো মন চায় নীলাভ চোখের মাঝে রোদ্দুর হতে।
এখুনো খুব করে ছায়া ঘনিয়ে এলে,
মনের মধ্যে মায়াবীরা কথা বলে।

এখুনো বুকে টান টান খিদে।
এখুনো বুকের মধ্যে লক্ষ দামামা বাজে।
এখুনো পাঁজর চিৎকার করে বলে,
পলাশ হাতে তুমি কি দুয়ারে এলে?

এখুনো প্রাণে টান টান প্রেম।
এখুনো প্রাণের গভীরে পতঙ্গেরা খেলা করে।
এখুনো রুমালে সুগন্ধ বয়ে এনে,
প্রাণকে নেবে প্রেমের কাছে টেনে।

মায়ার খিদে প্রেম কে নিচ্ছে কিনে।

৫ই মার্চ,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না