বিষাদ
আমি বিষাদেই ভালো আছি।
দুঃখ নেই,
শুধু আছে ফাঁকা প্রান্তর।
বিষাদ আসে ঘাসেদের কথা ভেবে।
আসে যারা একলা দাঁড়িয়ে আছে,
কোনো এক উত্তরের আশায়,
তাদের কথা ভেবে।
আমার দিন যায়,
ভাত ঝোলে আঁকি বুঁকি কেটে।
প্রতিটা গ্রাসে একটু বিষাদ ঢোঁক গিলি।
সুখ নেই,
আছে অগোছালো আমার ঘর।
আমার কোমল নিষাদ।
আর বিষাদ।
জুন,২০২৫
Comments
Post a Comment