ব্যাঙাচি

আগে এই হাওয়া ভালো লাগতো।
মনে হতো,
একদিন ফুটবে তোমার নাভী থেকে শিশুর মুখ।

এখন শরীর প্রায় মরার মত,
এখন পালকগুলো ভারী,
অসংখ্য উড়ে চলা বাদুড়েরা,
খবর নিয়ে যায়।

এই মন,ওই মন,সব মন।

এখন জীবন শুধু থলে ভর্তি ব্যাঙাচি।

১৫ই ফেব্রুয়ারি,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না