থেকে যায়

পরিষ্কার করে ফেলার পর,
একটা সতেজতা আসে।

নতুন করে সব কিছু সাজানো,
ফুল দিয়ে ভরিয়ে ফেলা,
গন্ধ ধূপ,মলিন বাতাস,
ভালোই লাগে।

কোণা কোণা খুঁজে বেড়াই একটুও যেন অতীত না থাকে।
তবু বিছানার পায়াটার কোণে,
ওইখান অবধী হাত পৌছায় না।

কোণ গুলো কেন এরকম হলো?
ঘরের,রাস্তার,মনের।

একটু ধুলো থেকে যায়,
একটু অতীত থেকেই যায় নতুনের সাথে ভাগ করে নেবে বলে।

ডিসেম্বর,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না