১০১

গনগনে আঁচ সারা শরীর জুড়ে।

দেওয়ালের কোণে একটা মথ।
নিশ্চুপ ছিল সেই কবে থেকে।
তবে,আজ যেন একটু কেঁপে উঠল।

রান্না ঘরের ঘুলঘুলিতে বদ পায়রা।
সেই কবে থেকে,
ডাল সাঁতলালেই হল্লা করে খুব।
তবে,আজ যে তাকে দেখি নি একপলক।

কলতলায় ঘর বোনা ওই শামুকটা।
কি যে খায়,
তবে,তার ওই বিরাট পৃথিবী,
সে প্রদক্ষিন করে দিনে একবার।

মুখের মধ্যে থার্মোমিটার।

যেন গোটা বাড়িটা জ্বলছে।
আর মাথার মধ্যে ছুটছে রক্ত।

কাঁটা বলছে,১০১

জানুয়ারি,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না