ঠিকানা
একটা মরা হয়ে পড়ে আছি আমি।
আজ থেকে কিছু দিন,কিমবা মাস;
অথবা কিছু বছর বাদে।
কত মুখ।
কটা মুখ?
কিছু দিন।
কটা দিন?
কিছু স্মৃতি।
কত গভীর?
.
.
.
আমাকে কবর দেবে শেষ ইচ্ছায়।
মাটির নিচে আমার দেহ।
ম্যাগোট খুবলে খুবলে খায়,
আমার গভীরের সমস্ত কালো গোপন ঠিকানা।
গাছের প্রতিটা শাখায়,
সেই সব ঠিকানা ফুল হয়ে জন্মাবে বার বার।
খুঁজে নিও,মাতাল প্রেমে পড়েছ যারা।
খুঁজে নিও,সব বেকার মানুষ।
শোনো;
খুঁজে নিও,তুমিও যদি খুঁজে পাও।
তারপর,
গাছটাও একদিন চলে যাবে।
রেখে যাবে আমাদের সন্তান।
ভালোবাসা।
বার বার আসব আমরা;
আমাদের ভালোবাসাকে,
গর্ভ দিতে।গর্ভে নিতে।
জানুয়ারি,২০২৫
Comments
Post a Comment