মৃত্যুর আগে

টেবিলের উপর বাঁচতে চাওয়া মানি-প্ল্যান্টের
কচি পাতাটাকে লড়াই করতে দেখলাম।

গত বছর বর্ষার পর ওর পরিবারের আগমন,আমাদের এই ঘরে।
তখনও 'ও' গজায় নি স্বপ্ন নিয়ে।

ওর জন্মদিনটা ঠিক খেয়াল নেই।
কত বিশেষ দিন মনে রাখব ভেবেছিলাম,

রাখা হলো না।

আমাদের বাইরের ঘর টা,মানে ফাঁকা জায়গাটা,
যেখানে টেবিলের উপর ওরা বাঁচত;
বড় স্যাঁতস্যাঁতে,আলো আসে না।

প্রায় শুকিয়ে এসেছে,

ওই কচি পাতাটা কে লড়াই করতে দেখলাম,
অদম্য তিন মাস।

মৃত্যুর আগে।

৬ই ফেব্রুয়ারি,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না