দলিল

কি সহজে তোমরা বলো পুরুষ,
রাজকুমারের ন্যায় তোমাদের জৌলুস।

কি সহজে তোমরা বলো নারী,
বেনীতে লোকানো মায়ার বাঁধন রকমারি।

কি সহজে তোমরা হয়ে ওঠো কিশোর কিশোরী,
খেলায় মাতো দিনে তিন তিন বার,
সকাল,বিকাল
আর কি দারুণ দীর্ঘ রাত্রী।

তোমরা হও প্রবীন প্রবীনা,
আঙুলের বন্ধনে লুকিয়ে রাখো আলতো চুম্বন,
প্রথমবার ফোটা তোমাদের শিশুর মুখ,
বিবস্ত্র দুজনের কান্নায় কথা দেওয়া
'আঘাত;আর না'।

কলমের আরালে ঢেকে রাখি তোমায়।
আমি লিখি লম্বা দলিল,
ভালোবাসার,ভালো 'বাসা'-র আর ঈশ্বরের।

ডিসেম্বর,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না