নামতা
আমি কিছুই আর ভালো বাসি না,
না তোমাকে,না আমাকে।
আমি কিছুই আর চাই না,
না বিচ্ছেদ না প্রেম।
নীল পরী,লাল পরী
স্বপ্ন দেখি না।
আমি কিছুই আর ভাবি না।
না ডান,না বাম।
আমি কিছুই আর খুঁজি না।
না অন্ধকার,না আলো।
আমি চুপ।
মনে মনে নামতা পড়ি।
ডিসেম্বর,২০২৫
Comments
Post a Comment