ভেসে যায় নদী হয়ে

আজ সে কথা দিয়েছে আসবে।
শুনতে চাই তার বিবাদী সুর।

আজ নীরবতা ভাঙার দিন।
মেঘ একটু জিরোবে চাঁদের পাশে।
দুকূল ভেঙে নদী বইবে।

আজ বয়ে যাক।
ভেঙে যাক দুই পার
.
.
.
কাল মেঘ আসবে না।

তার বাঁধানো ঘাট পাকা করে দেবে,
রৌদ্রের ন্যায় কোনো এক তেজ।

মেঘেরা আকাশে স্থান পায় না।
ভেসে যায় নদী হয়ে।

জানুয়ারি,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না