আগে দেখি নি কখনও

একটা ভোঁতা জীবন কে ঘুরে বেড়াতে দেখি এই গলি দিয়ে।

কালোয় ঢাকা তার শরীর।
এমন কাউকে আগে দেখিনি কখনও।
আমি দেখেছি রঙিন যৌবন,
আলতা পায়ে দেবীর আগমন,
এমনকি কাজল পরা গভীরতা।

কিন্তু অমবস্যার মত ছায়া,
না আগে দেখি নি কখনও।

এমনিতে অচেনা কারুর সঙ্গ আমার পছন্দ না,
তবে তাকে কি জানি কেনো বলেছি,

আসছে পূর্নিমায় হলুদ হয়ে ধরা দিও,
আনন্দের কাছে অথবা একান্ত নিজের হয়ে।

জানুয়ারি,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না