অভিমান;নষ্ট রোগ
এরপর;
তোমার ভাবনা এলে,
আর একটি শব্দও লিখবনা।
ছুঁড়ে ফেলে দেব ডাস্টবিনে।
তারপর,
গোমড়া হয়ে বসে থাকব গোটা রাত।
আকাশের সব তারা গুলো দুঃখ হয়ে ঝরে পড়বে।
আমার ঘর থেকে আকাশ দেখা যায় না বটে,
তবে মন থেকে দেখা যায়।
বাকি রাতটা,
ব্যাঙেরা বন্ধ করবে ঝগড়া পুকুর পারে,জোনাকিরা সেই রাত ম্লান হবে আমার ব্যাথায়,
আর;
তুমি পরবে কাজল,ভোরের সূর্যের অঙ্গীকারে রাঙা।
.
.
.
মুশকিল,
ভোর আসতেই,
তুমি যে আবার ফিরে এলে।
.
.
এরপর এই ভাবনা আসার আগে,
কলমের কাছে আত্মসমর্পণ করে রাখলাম।
জানুয়ারি,২০২৫
Comments
Post a Comment