স্বপ্ন

এই দেখ আজ হঠাৎ তোমার স্বপ্ন এলো।

এক শুভেচ্ছার দিনে
তোমার রঙিন খাম এনেছে,
মূল্যবান কোনো বই।
আর পাতার ফাঁকে,তোমার জবান।

এখনো আমায় মনে রেখেছো।

এই যে দেখ, হঠাৎ করে চোখের পাতা নরম হলো,
ঘুমিয়ে যাওয়া সবের মাঝে,কত কিই তো প্রবীন হলো,
এখন আমার ঘর ছুঁয়ে যায় মাঘের ফালি চাঁদের আলো।

ওই যে আজ, হঠাৎ করে তোমার নামের স্বপ্ন এলো।

১১ই ফেব্রুয়ারি,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না