আমার ভিতর ঘুমিয়ে যাও
আমার অস্তিত্বের মাঝে লুকিয়ে আছো তুমি।
কখনও ফণা তোলা বাসকির মত আমায় ঘিরে ধরে,ভিতরের শূন্যতা তুমি ভরিয়ে ছিলে বিষে।
তোমাকে আমি খুঁজেছি রেল স্টেশনে,ফাঁকা ট্রামে অথবা বাসের মুখোমুখি আসনে।
স্বপ্ন ভরা শহরের নোংরা কাদায় শুয়ে থাকা শিশুর মুখে।
বেলে মাটি আঙুলের ফাঁক দিয়ে পালায়।
তুমিও পালিয়ে গেছ বহুবার।
শুধু বিষ উপচে এলে,আস্তে আমার কাছে।
তখন আমি নিরুপায়,
অনেক খিদের পর যখন কামিনী আতপের সুগন্ধ আসে,তখন মনে থাকে না আর খিদের যন্ত্রনা।
আমার ভিতর ঘুমিয়ে যাও,
আদর করো,
আমাকে সঙ্গী করো ঘুমের দেশে।
১৫ই মার্চ,২০২৬
Comments
Post a Comment