আমার যা কিছু
আমি জন্মাই মাকে খুব যন্ত্রণা দিয়ে,
যন্ত্রণা পেলে ভাবি,
এ কি আর এমন।
জন্মানোর পর নাম দিয়ে দেওয়া হলো।
আমি একটা নাম না হলে,
হয়ত যে যন্ত্রণা নিয়ে বা দিয়ে যাব এখানে,
সেগুলো 'আমার' হতো না।
আমি একটা সংখ্যা ছিলাম,অনেক গুলো বছর।
সংখ্যা পাল্টাতো।
আমিও।
উপরে গোঁফ এলো,নিচেও ধরল যৌবন।
আমি একটা সংখ্যা না হলে,
হয়ত যা কিছু আমি হয়ে উঠতে পারি নি,
তা 'আমার' ব্যার্থতা হত না।
আমি ঘুড়িও ছিলাম,৭টা বছর।
আমায় নতুন সাণ দেওয়া মান্জায় উড়িয়েছিল,
আমি যাকে ভালোবেসেছিলাম,
উড়িয়েছিল,চূর্ণি হয়ে,যেখানে হাওয়া আর নেই।
আমি একটা ঘুড়ি না হলে,
হয়ত টান মেরে কেটে ফেলে দেওয়া যেত না,
নতুন ঘুড়ির দাম বাড়ত না।
৫ই ফেব্রুয়ারী,২০২৬
Comments
Post a Comment