একটা পুরুষ
শৈশবে মা হয় কাছের।
আমরা সবাই গঙ্গা ফড়িং হয়ে উড়ে বেড়াই মায়ের আঁচল জুড়ে।
কাছের হয় ওরা।
কুন্ডের উষ্ণতা,নারী-র ছোঁয়া,
হয় অকারণ ভালোবাসা।
ওদের সাথেই যত আহ্লাদ,তত কর্কশ।
আজ বছর তিরিশ পর দেখতে পাই,
একটা পুরুষ জলে ডুবে গেছে বহুকাল।
ব্যর্থ,
আপদমস্তক ব্যর্থ
আঘাত দেওয়া নেওয়ার শেষ প্রান্তে,কিছু যন্ত্রণা অভিযোগ না করে চলে যায়।
২৭শে ফেব্রুয়ারি,২০২৬
Comments
Post a Comment