সরলরেখা
কে বলেছে সরলরেখা,আদতে সরল?
নদীর এপার থেকে ওপারে সুতো বোনা দায়ে।
নদী তো সরল?
তার জল,ছলাৎ উচ্ছাস,হাওয়ার আবেগ
সবই তো সরল
রেখা টেনে বেড়িয়ে যায় এক প্রাচীন নাবিক,
জলের মাঝে এখন দুভাগ পৃথিবী।
আমার চুলের মাঝেও সিঁথির রেখা টেনে ছিল এক বালক।
কখনও ডানে কখনও বামে,
সরলরেখা আদতে শব্দে সরল,
ঠিক যেমন মন।
মার্চ,২০২৫
Comments
Post a Comment