দুঃখ মীন
বারো ঘন্টার নিশ্বাস প্রশ্বাস।
নিভন্ত রাতে আমার আগমন।
গঙ্গার শীতল হাওয়ায় ভারী হয়েছে চোখ,
গ্লাসে লাল রঙে খেলা করে দুঃখ মীন।
ধোঁয়া ধোঁয়া,টান টান।
পায়ে আলতা পরা কোমল নিষাধ বসে আছে আমার সামনে।
আমার ঠোঁট কালো হয় নি আগুণে,
তবে,জ্বলেছি আমি জীবন্ত এই জীবনে বহুবার।
আমার ওষ্টে দাগ আছে কাজলের,
মিথ্যা চাঁদ খেলে বেড়ায়।
আমি বসে আছি,
দেখছি আর গোপন করছি।
চলে যেতে হবে খানিক পর।
৮ই জানুয়ারী,২০২৬
নিভন্ত রাতে আমার আগমন।
গঙ্গার শীতল হাওয়ায় ভারী হয়েছে চোখ,
গ্লাসে লাল রঙে খেলা করে দুঃখ মীন।
ধোঁয়া ধোঁয়া,টান টান।
পায়ে আলতা পরা কোমল নিষাধ বসে আছে আমার সামনে।
আমার ঠোঁট কালো হয় নি আগুণে,
তবে,জ্বলেছি আমি জীবন্ত এই জীবনে বহুবার।
আমার ওষ্টে দাগ আছে কাজলের,
মিথ্যা চাঁদ খেলে বেড়ায়।
আমি বসে আছি,
দেখছি আর গোপন করছি।
চলে যেতে হবে খানিক পর।
৮ই জানুয়ারী,২০২৬
Comments
Post a Comment