রাস্তা

বদলে কিছু পাওয়া যায় না।

ঘুম থেকে উঠে,
একদিন যেমন সুরগুলো কে পাশে ঘুম পাড়িয়ে আমি ছুঁটতাম রেলের দিকে।
আমার কাজ ছিল সবুজ সঙ্কেতের ন্যায় তোমায় হাত নেড়ে যাত্রাপথের শুভেচ্ছা জানানো।

আমার মা কে আমি চিনি,তবু তাকে পেলাম কই।

খুব খিদে,
খিদের বদলে যে কিছু পাওয়া যায় না।
ভুকা শরীরের স্পর্ষ,
ভুকা আঁচড়ের দাগ,
ভুকা আমার পিতৃত্বের আকাঙ্খা,
ভুকা তোমার খিদে না মেটাতে পারা যুবক।

বদল,
গাও বদল,নাচো বদল।

বদলে আসে রাস্তা,
প্রতিটা বাঁকে আরো রাস্তা,শুধু রাস্তা।

৯ই জানুয়ারী,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না