কিছু আরো খারাপ হবো
তুমি হয়ত আমায় ভালোবাসবে,
কিন্তু আমি যে চোখে লাল বাঁধা উন্মৎ ষাঁড়।
বিধাতা চোখে বেঁধে দিয়েছিলেন কাপড়।
বলেছিলেন,
"পারলে কাপড়টা খুলে নিস।"
আমি সেই ছুঁটছি আর খোঁচা খাচ্ছি।
চাটনি আমার খুবই পছন্দের।
টম্যাটো দিয়ে,জিড়ে ফোঁড়ন দিয়ে,আমসত্ব আর....
তুমি হয়ত আমায় বানিয়ে দেবে,ভালোবাসবে।
কিন্তু আমি যে অশুভের রঙ দাঁড়কাক।
কর্কস আওয়াজে জীবন খাই,
খাই শরীরের রসালো অংশ,
আর একদিন,
বিয়োগের পর খুঁটে খাই 'না পাওয়ার' পিন্ড।
তুমি না হয় আমায় বুঝলে,
আগলে রাখলে মায়ের মত।
কিন্তু আমি তো নৃশংষ্য দু পেয়ে হায়না।
ধীরে ধীরে কোল থেকে পেট,
তারপর বুক,
আর তোমার লাই-য়ে,
মাথায় উঠে খেয়ে নেব মস্তিষ্কের সমস্ত কল-কবজা।
এসবের পরও না হয় কাছে টেনে নিলে,
কিন্তু আমি যে খারাপ মানুষ,জেনে বুঝে সঙ্গী নেবে?
আর নই বেয়াক্কেলে,তোমাকে তাড়িয়ে দেব।
আমি রোগ মারণ ছিলাম,কিছু আরো খারাপ হবো।
১১ই জানুয়ারী,২০২৬
Comments
Post a Comment