জানি না
কখনও কখনও মনে হয় জানি না কেমন আছি।
কেমন থাকার কথা ছিল?
জানি না।
তোমায় পাওয়ার কথা ছিল?
জানি না।
দু চারটে বইয়ের মধ্যে আমি শুয়ে আছি,
কত মানুষের মৃত্যু মিছিল চলে গেছে পাশ দিয়ে।
কেমন মৃত্যু তারা চেয়েছিল?
পেয়েছিল কি?
জানি না।
রাতে দমকা হাওয়ায় কপাটে কপাট ঘষে,
ঘুম ভাঙে,
উঠে বসি,
বসতে চাই নি,
তবু বসি,
উঠে বসার কথা কি ছিল?
জানি না।
মাঠের রোদে জ্বলা ঘাসে গিয়ে দাঁড়াই,
সবুজে আমার কিছু নেই।
কখনও কি ছিল?
জানি না।
স্তূপাকার জানি না'র মাঝে,
আমি জানি,
না জানাই থেকে যাবে জীবনের অনেক কিছু।
মে,২০২৫
Comments
Post a Comment