ছিল কোনোদিন
আজকাল আর অপেক্ষা করি না।
ধোঁয়া ধোঁয়া টান টান,
শরীর ভারী হয়ে আসা বোধ করি না।
মন লাগে না ক্লান্ত।
আজকাল পথে ঘুরি।
বন্ধুকে ফাঁকি দিয়ে,মোড়ের জনতাকে ফাঁকি দিয়ে,
এক আধটা চায়ের দোকানে নিজেকে একটু গুছিয়ে নি,
চা খাওয়া তো শুধু বাহানা।
তারপর গান গেয়ে ওঠা,
বাসে তে,গলি তে,রাতের অটোর বিরক্তিতে।
আজকাল সিগারেট আর খাই না।
ধোঁয়া যেন বিস্বাদ।
নোঁনা জলে গরম ভাতের ধোঁয়া,রাস্তার কোলাহলের সাথে পাঁজর ভরিয়ে দেয়।
.
.
.
.
আজকাল কি জানি কেন,
আর শরীর ভারী হয়ে আসে না।
মন যেন নেই।
ছিল কোনোদিন।
মে,২০২৫
Comments
Post a Comment