যা কিছু ছিলো,যা কিছু থাকবে

মনের একটা কোণে বিস্তর একটা প্রান্তর আছে।

যেখানে সবুজ আর হবে না কখনো।
ওকে ঘিরে গড়ে উঠবে গ্রাম থেকে নগর,
বসবে বাজার হাট,মানুষের ভিড়,
বন্দরে আসবে বড় জাহাজ।

নিজেরও থাকবে কিছু এইবার,
একটা অভাগিনী জুটে যাবে রাতে মুখে মান নিয়ে বসে থাকার।
একটা গোটা ঘর সুরেলা ঝাড়বাতিতে আলোকিত,
আর মস্ত বড় বাগান।

ঝড়ের কথায় ওই প্রান্তরে চাতক হব,
দুখের আবেগে রোদে ফাটা জমিনে ছুঁটে যাব,

ফিরে এলে,জমির মাঝে কবর দেব।


২৫শে মার্চ,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না