অপেক্ষা করে যাই

দেখে চলে যান তিনি।

আমি অপেক্ষা করি এক প্রহর,দুই,আর তিন।
কোনো কারণ নেই,তবু করি।
কে যেন অপেক্ষা করার রোগ বেঁধে দিয়ে গেছে শরীরের সমস্ত তারে।

সময় দিলে অনেক কথা বলতে পারি,কিন্তু তা দিয়ে ভাত জোটে না।

দেখেছিলাম।জেনেছিলাম শরীর সাজালে ভীড় করে আসে লকলকে লিঙ্গ,আর ভেড়ার দল,
স্তনের মাঝে শাড়ির পাড় ভাগ করে,দেনা আর পাওনার হিসাব।

কেউ বলেছিল পুরুষ হও,
লিঙ্গে সান দাও মোহর ঘষে,
হীরের মত উজ্জ্বল হলে,ভীড় করে আসবে উপচে ওঠা যৌবন।
ঝর্ণা দেখাতে নিয়ে যাবে সে,ভাগ করে নেবে তার আপন গুহা।
গুহা ভরবে চিত্রে,
দেনা আর পাওনার অঙ্ক কষবে,তুমি ও সে।
অঙ্ক কষে যাবে যতক্ষণ না মিলছে হিসাব।

তবু,কেউ স্বপ্ন দেখলে,অপেক্ষা করে যাই তাকে ঘিরে।
কারুর কাছে বিদ্যা থাকলে,অপেক্ষা করে যাই তার সঙ্গের লোভে।
জানার খিদেতে যে কাঁদছে,অপেক্ষা করে যাই তার পাশে।

যে নারী ফুলের মত শক্তি বহন করে,অপেক্ষা করে যাই তার চরণে।

১৬ই মার্চ,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না