শেষ বারের মত

শেষ বার খইয়েরা নেচে বেড়ায় বড় রাস্তা জুড়ে।

যেমন প্রাণ একসময় খিলখিলিয়ে হেসে বেড়াত,
সে ছিল শৈশবের দামাল পনা,

আজ নিথর দেহ কাঁচের বাক্সে শুয়ে থাকা পুতুল যেন।
নড়ে না,চড়ে না,
ধূপের গন্ধে কত ঘৃণা,কত পাপ ঢাকা পড়েছে।
পবিত্র হয়ে উঠে,
চারটে চাকায় ভর করে চলে যায় অপবিত্র শরীর।

পিছনে পড়ে থাকে কিছু কান্না,খানিক রীতি,দায়িত্ব।
আর,
খইয়েরা নেচে বেড়ায় শেষ বারের মত।

১৬ই মার্চ,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না