একাকিত্বের মাঝে
একা লাগলে কি করো?
ঝাঁপ দি খরস্রোতা নদীতে।
নদীর জলের তেজ আমার শরীরে ধাক্কা মারে,
জীবন্ত অনুভব করি ডুবে যাওয়ার আগে।
একা লাগলে,
কাছে পিঠে যে সমস্ত ঝোপঝাড়,
কংক্রিটের শক্ত জমিনের মাঝে লড়ছে;
তাদের মাঝে দাঁড়াই।
যে গাছটা তারই মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে,
সাহস জোগায় লড়াই করার হেরে যাওয়ার আগে।
আর যখন একা আমায় খেতে আসে,
আমি পালাই না,
তাকে হাত বাড়িয়ে আপন করে নি একাকিত্বের মাঝে।
১৮ই মার্চ,২০২৬
Comments
Post a Comment