আসো
"এক্ অউর ট্রিপ মারকে আতা হুঁ।"
ফোনের ওপারে 'আলিয়া কি আম্মি'।
নিউট্রাল থেকে গিয়ারে পড়ল গাড়ি।
অনেক রাত হলো,
রবিবার নেশায় বুঁদ।
কাল প্রধানমন্ত্রী এসেছিলেন ব্রিগেডে,শহরে মারামারি হলো,একজন গাঁয়ে ফেরার আগে মাঝ রাস্তায় লুটিয়ে পড়লো।
অ্যাম্বুলেন্সের ভোঁ শব্দ আর সিলিন্ডারের আকাল।
আসো;
ওই আধ মরাটার মুখে জল দাও,
হিংস্র এ মন,পাল্টে দাও,
পাষান বুকটা গলিয়ে দাও।
১৭ই মার্চ,২০২৬
Comments
Post a Comment