আমরা এবং প্রতিচ্ছবি

কাউকে খুব ভালোবাসতে চাইলে,
শরীর তেঁতো হয়ে যায়।

কষাটে মনে ঘুরে বেড়াই আমরা,
ভিতরে ভিতরে পুড়ি,তবু ভালোবেসে যাই।

তারপর,ভালোবাসা চলে গেলে,
প্রাণ উবে যায়,শরীর হয় ভারী।

শূণ্য মনে বসে থাকি আমরা,
ভিতরে প্রবল বর্ষা,তবু ভালোবাসা যেন অসম্ভব উঁচু পর্বত।

আস্তে আস্তে একদিন,
আমরা এবং জলের প্রতিচ্ছবি বুড়ো হয়ে উঠি ধীরে ধীরে,
একে অপর কে না ছুঁয়ে শান্তি অনুভব করি।

৩০শে মার্চ,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না