ঘুঘু
একটা ঘুঘু এসে বসলো সামনের মেহগনি গাছে।
আমি দেখলাম তাকে,
কিছুক্ষণ বসে নেমে এলো কে এম সি-র নোংরা ফেলা ভ্যাটটায়।
আমি আরো দেখলাম মন দিয়ে,
তারপর পাঁচিল,হাঁটা চলা,উধাও।
আজকাল প্রচন্ড ব্যাস্ততার আওয়াজের সাথে, ঘুঘুরা আসে শহরের মাঝখানে।
২৬শে মার্চ,২০২৬।
Comments
Post a Comment