আর নেই

সেই পৃথিবীটা আর নেই।

আজ শুধু গোলা বারুদের,
আজ শুধু ভয়,আর কান্নার।

সেদিন তার মুখের দিকে তাকিয়ে কেটে যেত ক্লান্ত গোটা রাত।
সে চোখ ছিল লড়াইয়ের ইস্তেহার,
সাহস জোগাতো বাহিরে যাওয়ার,
তারপর দিন শেষে আবার ঘরে ফেরার।

আজ শুধু ছেঁড়া রুটি,
এক টুকরো,আরো টুকরো করে ছিঁড়ে চলা ক্লান্তি।

সেদিন গোটা মাঠ জুড়ে বসত হাসি আর বোকা খুনসুটি।
কোথাও কোনো বাধা নেই,
কেউ জানত না দেশে দেশে যুদ্ধ হয়,পাথরে পাথরে আপনে ঠোকা লাগে।

আজ নকশায় লাল লাল ছোপ।
প্রেমের না,বিপ্লবের না,

আছে যন্ত্রণা,শুধু মৃত্যুর শোক।

৬ই এপ্রিল,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না