মধুর যন্রণা
জানি হেরে গেছি।
হেরে গেছি বহুবার,
অঙ্ক পরীক্ষায় হেরেছিলাম সেই শৈশবে,
ফুটবল কিমবা দাবার লড়াইয়ে।
হেরেছিলাম আমি যেদিন আমায় বোঝে নি কেউ,
হেরেছিলাম আমি সন্তান রুপে অনেক আগেই।
হেরেছি আমি নিজের কাছে নিজেই।
তবু এই হার,পরম সত্যের কাছে হার যেন শেষ যন্রণা।
মৃত্যুর চেয়ে মধুর যন্রণা।
২৯শে মার্চ,২০২৬
Comments
Post a Comment