আর ফেরে না
ভালো থাকার কথা শুনি।
ভাবতাম এই বোধহয় ভালো থাকা।
কাউকে ভালোবেসে ভালো থাকা।
আঘাত কে কোঠোরে বন্দী করে আবার ভালোবেসে যাওয়া,ভালো থাকা।
ভালোবাসার কথা শুনি।
কখনও না চাইতেই হজমিগুলি।
কখনও বড়ো রেঁস্তোরায়ে সন্ধ্যে উৎযাপন।
কখনও ডিম পরিণত হলে,এক খারাপ পুরুষ কে জঙ্ঘার ফাঁকে টেনে নেওয়া,
এই সবই হয়ত ভালোবাসা।
শান্তির কথা শুনি।
শুধু শুনি;
দেখি সবাই ভালোথাকার লম্বা সেতুর দিকে যায়।
আর ফেরে না।
২৩শে মার্চ,২০২৬
Comments
Post a Comment