যে থেকে যায়

এক সুন্দর মুখ,চোখ তুলে চায়,
তাতে আর কি আসে যায়।

দেখি,চাবুক বন্য তুরঙ্গী প্রাণপণে ধায়,
তাতে আর কি আসে যায়।

বুঝি,পরিপাটি তার ছবির সাথে যায়,
তবু,কি আসে যায়।

দরদে,ডাল ভাতের পয়সা জোগায়?
কিন্তু,
তাতে কার কি আসে যায়।

গভীর রাতে,কেউ থেকে যায়,
পাশে কেউ কেউ থেকে যায়।

২৮শে মার্চ,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না