শরীর মিলুক শরীরে


এক একদিন খুব ভালোবাসতে ইচ্ছে করে।
শরীর চায় তোমার শরীরের স্পর্ষ।
আমি জানি না,তাকে আমি দেখিনি,তবু চাই।

চোখটি বেঁধে খেলব দুজন ছোঁয়াছুঁয়ি।
কখনও,একটু দূরে বসিয়ে তোমাকে দেখব নগ্ন চোখে।
বিবস্ত্র করে আলগোছে তোমার শরীর নেব দুহাতে,
মেঘ হয়ে গর্জাব পদ্ম গভীরে।

যতক্ষণ না জলে ভেজা মাটির সোঁদা গন্ধ ওঠে,
উন্মৎ হয়ে ভালোবাসব তোমায়।

এরমাঝে কথা হবে অনেক,
দেখাতে নিয়ে যাব,যে যার গোপন ঘর,
যেথায় ছুঁলে নেমে আসে বাতাসের শিহরণ।

চরম সুখে ব্যাথা নেবে রুপ,
মলিন তৃপ্ত হাসি মাখা দুই মুখ,

তারপর,
সমস্ত শরীর জুড়ে বিছিয়ে দেব ফুল,
তোমার বই,কাজল,পুরনো স্মৃতি আর আহ্লাদ রাখব সযত্নে।
ভালোবেসে যাবো আরো অনেকটা জীবনের পথ,
যেখানে শরীর বিশ্রাম পায় মনের আঙিনায়।

তবু এক একদিন,
ছেলেমানুষি করে টেনে নেব তোমায়।
খিদেতে লুটিয়ে পড়ব কোলে,
এক একটা দিন না হয় শরীর মিলুক শরীরে।

২০শে মার্চ,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না