বুঝে নিও
বেশি কিছু চাই না আমার,
খাই আমি শেদ্ধ ভাত আর যা পাতে জোটে দিনান্তে,
হেঁটে নিতে পারি বহু মাইল ফলক।
দু পাত্র উল্লাস আর সূচকের দৌড়;
দানের পাত্র ছলকে ওঠে ওদের ভীত অহংকারে।
নতুন নতুন খেলনা গাড়ি চাই না আমার,
আজ এ পুরুষ,কাল ওই নারী চাই না আমার।
শুধু আমার পাশে মানুষ হয়ে বসো।
আমার বুকে মাথা রেখো ক্লান্ত হলে,
আর আমায় জিজ্ঞেস করো 'আর একটু ভাত খাবে?'
মনে মনে বুঝে নিও আমার পেট ভরে নি আজ।
২৩শে মার্চ,২০২৬
Comments
Post a Comment