ভারী হয়ে এসো

একা একা যে সব শব্দেরা আসে,
ওদের দুকূল গেছে ভেসে অঝোড় শ্রাবনে।

আমায় জড়িয়ে ধরো,
বক্ষে টানো ওষ্ঠ আমার।
সমস্ত শব্দকে নিজের করে নাও,লক্ষীটি।

আজ ভারী হয়ে এসো ওদের চোখের পাতায়।
অনেক দিন ঘুমোয় নি মাতৃহারা সন্তানেরা।

২০শে মার্চ,২০২৬

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না